News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচন কমিশনার, রাজ্যের প্রস্তাবে এখনও সাড়া মিলল না রাজ্যপালের
Image

নির্বাচন কমিশনার, রাজ্যের প্রস্তাবে এখনও সাড়া মিলল না রাজ্যপালের

কলকাতা, ২৩ মে (হি. স.) : রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের অবসরের দিন এগিয়ে আসছে। মাঝে আর মাত্র তিনটি কাজের দিন। ওই পদে নয়া নিয়োগ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। রাজ্যের প্রস্তাবে এখনও সাড়া মিলল না রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

রাজভবন সূত্রে খবর, রাজ্যের প্রস্তাবিত নাম নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। তিনি এ বিষয়ে অনুসন্ধান করছেন। চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন রাজ্যপাল। ফলে এই অবস্থায় রাজ্যের নামেই সিলমোহর না কি বিকল্প নাম চান রাজ্যপাল, তা দেখার।

পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্‌হার নাম রাজভবনে পাঠায় রাজ্য। নবান্ন সূত্রে খবর, গত ১৮ মে রাজীবের নাম পাঠানো হয় রাজভবনে। পাঁচ দিন কেটে গেলেও সম্মতি মেলেনি রাজ্যপালের। ফাইল রাজভবনেই রয়েছে।

রাজীববাবুর বিষয়ে বেশ কিছু তথ্য জানতে চান আনন্দ বোস। সেই তথ্যে সন্তুষ্ট হলে কমিশনার পদে নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি। এই পরিস্থিতিতে অনেকে মনে করছেন, রাজ্যের নামে রাজ্যপাল সিলমোহর না দিলে ফের নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত আসন্ন। রাজ্য সরকার সূত্রে খবর, নির্বাচন কমিশনারের নাম ঠিক করে রাজ্য। সেখানে রাজ্যপালের পছন্দ থাকে না। রাজ্যপাল শুধু রাজ্যের প্রস্তাবিত নামে স্বাক্ষর করেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top