News Flash

  • Home
  • দিনের খবর
  • বেঙ্গালুরুতে বৃষ্টির জমা জলে প্রাণ গেছে এক যুবকেরও
Image

বেঙ্গালুরুতে বৃষ্টির জমা জলে প্রাণ গেছে এক যুবকেরও

বেঙ্গালুরু, ২৩ মে (হি.স.): বেঙ্গালুরুতে আন্ডারপাসের জমা জলে গাড়ি আটকে যাওয়ায় করুণ পরিণতি হয়েছিল ২২ বছরের তরুণীর। এবার জানা গেল, শুধু ওই তরুণী নন, বৃষ্টির জেরে নর্দমার জলে ভেসে গেলেন ৩২ বছরের যুবক লোকেশ। ৫ কিলোমিটার দূরে খুঁজে পাওয়া গেল তাঁর দেহ।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রবল বৃষ্টির ফলে নর্দমায় কতখানি জল জমেছিল, তা মাপতে গিয়ে পিছলে পড়ে যান লোকেশ। যদিও তাঁর পরিবারের দাবি, তুমুল বৃষ্টিতে পথঘাটের করুণ অবস্থার জেরেই পা পিছলে নর্দমায় পড়ে ভেসে যান তিনি। জানা গিয়েছে, কেম্বাপুরা আগ্রাহরায় পড়ে যান তিনি। কিন্তু জলের তোড়ে ভেসে মাইসুরু রোডের কাছে ব্যতারায়ানপুরার কাছে অর্থাৎ পাঁচ প্রায় ৫ কিলোমিটার দূরে পৌঁছে যান লোকেশ। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, যে রাতে বিধান সৌধের কাছে আন্ডারপাসের জমা জলে প্রাণ হারিয়েছিলেন ২২ বছরের মহিলা টেক কর্মী, সেই রাতেই অর্থাৎ গত রবিবারই এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই লোকেশের মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

উল্লেখ্য, বেঙ্গালুরুর মর্মান্তিক ঘটনার পর কড়া পদক্ষেপ করে কর্ণাটক প্রশাসন। ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে সদ্য শপথ নেওয়া শিবকুমার নির্দেশ দেন, শহরের সমস্ত আন্ডারপাসের কী পরিস্থিতি, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআরও। ঘটনার খবর কানে পৌঁছতে হাসপাতালে গিয়েছিলেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শোক প্রকাশ করে মৃতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top