News Flash

  • Home
  • দেশ
  • মোদীই ভারতের সবচেয়ে দৃশ্যমান প্রধানমন্ত্রী, অজি নোবেলজয়ী ব্রায়ান পল স্মিট
Image

মোদীই ভারতের সবচেয়ে দৃশ্যমান প্রধানমন্ত্রী, অজি নোবেলজয়ী ব্রায়ান পল স্মিট

সিডনি, ২৩ মে (হি.স.): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ নোবেলজয়ী। না না অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নয়, তাঁরা যতই নরেন্দ্র মোদীর নীতির সমালোচনা করুন, কিন্তু মোদীতে মুগ্ধ অজি নোবেলজয়ী ব্রায়ান পল স্মিট। তিনি বলছেন, মোদীই ভারতের সবচেয়ে দৃশ্যমান প্রধানমন্ত্রী।

২০১১ সালে পদার্থবিদ্যায় নোবেল পান স্মিট। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন তিনি। বিজ্ঞান এবং আধুনিক গবেষণা নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। বৈঠক শেষে নোবেলজয়ী বলছিলেন,”এ পর্যন্ত ভারতের সবচেয়ে দৃশ্যমান নেতা। সেটা যে কেন, আমি ওঁর সঙ্গে কথা বলার সময় বুঝলাম। কেউ ওঁর সঙ্গে কথা বললে, খুব যত্ন নিয়ে শোনেন। সেটা সবক্ষেত্রে সত্যি। সেটা আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার সময় হোক, বা সাধারণ কোনও মানুষের সঙ্গে কথা বলার সময় হোক।” তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান। তাঁর প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি শোনা গেল এক নোবেলজয়ীর মুখে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top