News Flash

Image

কেজরিওয়াল-মমতাকে ভোটপাখী বলে কটাক্ষ অধীরের

মুর্শিদাবাদ, ২৩ মে (হি. স.) : কেজরিওয়াল-মমতা বৈঠকের আগেই তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মহাকরণে দুই নেতা-নেত্রীর বৈঠকের প্রাক্কালে অধীর তাঁদের ভোটপাখী বলে কটাক্ষ করেন।

অধীরবাবু মঙ্গলবার সংবাদমাধ্যমকে বহরমপুরে বলেন, বিজেপির বিরুদ্ধে মহাজোটের জন্য কলকাতায় এসে কেজরিওয়ালের আলোচনার প্রয়োজন নেই। আপ এবং তৃণমূল হচ্ছে কংগ্রেসকে খতম করে নিজেদের শ্রীবৃদ্ধি করার দল। অধীরবাবু বলেন, কর্নাটকের ভোটে দুশোটি আসনে লড়াই করেছে আপ। কংগ্রেসের প্রার্থীদের হারিয়েছে তারা। সেই আপ কি জোট করবে?

প্রসঙ্গত, মঙ্গলবারই কলকাতায় এসে আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট নিয়ে কথা বলেন।

মমতা এবং কেজরিওয়ালের বৈঠকের দিকে যখন রাজনৈতিক মহল তাকিয়ে ছিল, ঠিক তার আগেই অধীরবাবু এই বোমা বিস্ফোরণ ঘটান। এর আগে মেঘালয়, গোয়া, ত্রিপুরার ভোটে বিজেপিকে সাহায্য করার জন্যই তৃণমূল ওই তিন রাজ্যে প্রার্থী দিয়েছিল বলে কংগ্রেস অভিযোগ করে। গোয়ায় ভোটের প্রচারে গিয়ে খোদ রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, কংগ্রেসের ভোট কাটার জন্যই তৃণমূল প্রার্থী দিয়েছে। গোয়া এবং ত্রিপুরায় তৃণমূলের শৌচনীয় ফলাফল হয়েছে। মেঘালয়ে পাঁচটি আসন পেয়েছিল তৃণমূল। তার মধ্যে জনা তিনেক তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করেন বলে খবর।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top