News Flash

  • Home
  • দেশ
  • দামোদরে স্নান করতে নেমে মৃত্যু হল বালকের
Image

দামোদরে স্নান করতে নেমে মৃত্যু হল বালকের

দুর্গাপুর, ২৩ মে (হি. স.) ফের দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক বালকের। মৃত নাম অস্মিত পাসওয়ান (১৪ )। মঙ্গলবার ঘটনাটি ঘটে অন্ডালের মদনপুরের পুবরা ঘাটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বালকের বাবা সন্তোষ কুমার পাসওয়ান রেল কর্মী। অন্ডালের লোকোগেট এলাকায় রেল আবাসনে থাকেন। এদিন মৃত অস্মিত সহ পাঁচ বন্ধু একসঙ্গে পুবরা দামোদর ঘাটে স্নান করতে গিয়েছিল । নদীর জলে নামার কিছুক্ষণ পর অস্মিত জলে স্রোতে তলিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা শুরু করে উদ্ধার কাজ । বেশ কিছুক্ষণ নদীর জলে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় অস্মিতের নিথর দেহ। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তের জন্য পুলিশ মৃতদেহটি থানায় নিয়ে যায় ।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top