News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জামাই ষষ্ঠী উপলক্ষ্যে মাছ বিক্রয় কেন্দ্রের সূচনা মৎস্য মন্ত্রীর
Image

জামাই ষষ্ঠী উপলক্ষ্যে মাছ বিক্রয় কেন্দ্রের সূচনা মৎস্য মন্ত্রীর

আগরতলা, ২৩ মে (হি. স.) : জামাই ষষ্ঠী উপলক্ষ্যে ত্রিপুরা এপেক্স ফিসারিজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে অতি সূলভ মূল্যে বিভিন্ন মাছ বিক্রি করার কাউন্টারের উদ্বোধন করেছেন মৎস মন্ত্রী সুধাংশু দাস। 

তিনি জানিয়েছেন, সরকারি ভাবে আজ মাছ বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে। এখান থেকে সাধারণ মানুষ কম দামে মাছ ক্রয় করতে পারবেন।

তাঁর কথায়, জামাই ষষ্ঠী উপলক্ষ্যে বাজারে এদিন মাছের দাম বেশি থাকে।ফলে, সকল অংশের মানুষ হাজার হাজার টাকা খরচ করে জামাই আদর করতে পারেন না। তাই সকল অংশের মানুষদের কথা চিন্তা করে ত্রিপুরা এপেক্স ফিসারিজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে একটি মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখান থেকে অতি সূলভ মূল্যে বিভিন্ন মাছ ক্রয় করতে পারবেন। কম দামে আগামী কাল থেকে মাছ বিক্রয় করা হবে বলে জানিয়েছেন তিনি। 

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার বিভিন্ন জায়গায় কম দামে মাছ বিক্রয় করার প্রয়াস নিয়েছে রাজ্য সরকার।

ওই কেন্দ্রে ২৫ কেজি ওজনের কাতলা মাছ পাওয়া যাবে। তাছাড়া ত্রিপুরায় কাতলা মাছ ১০ থেকে ১৫ কেজি ৩৫০ টাকা দরে বিক্রি করা হবে। ইলিশ প্রতি কেজি ১২০০ টাকা দরে সাধারণ মানুষ কিনতে পারবেন। ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষ ভীষণ খুশি হবেন বলে আশা ব্যক্ত করে বলেন সুধাংশু দাস।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top