News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার হ্যাক হল রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্ট, চিন্তায় অভিনেত্রী
Image

এবার হ্যাক হল রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্ট, চিন্তায় অভিনেত্রী

কলকাতা, ২৩ মার্চ (হি.স.): চিন্তার ভাঁজ অভিনেত্রী রুক্মিণী মৈত্রের কপালে। সোমবার হঠাৎই হ্য়াক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক প্রোফাইল।ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধু-বান্ধব, অনুরাগীগের সতর্কও করলেন অভিনেত্রী।

গত বৃহস্পতিবারই দেবের প্রযোজনা সংস্থা ”দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স”-এর ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। সেই সাইবার জালে পড়ল রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্ট। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে এই কথা জানায় সে। অভিনেত্রী লেখেন, ”নমস্কার, সকলকে জানাচ্ছি যে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া ও লিগাল টিম এই মুহূর্তে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টায় আছে। দয়া করে ওই পেজের কোনও কিছুতে প্রতিক্রিয়া দেবেন না বা কোনও মেসেজের উত্তর দেবেন না, আমি আবার না জানানো পর্যন্ত।”অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২.২ মিলিয়ন। বাকি শিল্পীদের মতোই নিজের বিভিন্ন ছবি, বা সিনেমার প্রচার বা কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজের ক্ষেত্রে সেই পেজ ব্যবহার করেন তিনি। সোমবার সেই পেজ থেকে বিশেষ ধরনের ও অযাচিত পোস্ট হতে থাকায় বোঝা যায় পেজ হ্যাক হয়েছে।
দিন কয়েক আগেই হ্যাক হয়ে যায় ”দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স”-এর ইউটিউব চ্যানেল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎই এই ইউটিউব চ্যানেলে একের পর এক বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত ভিডিও পোস্ট হতে থাকে। এদিকে চ্যানেলের কভার ছবি ও প্রোফাইল ছবি সবই প্রযোজনা সংস্থার”।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top