News Flash

  • Home
  • দিনের খবর
  • বেঙ্গালুরুর আন্ডারপাসে জমা জলে তরুণীর মৃত্যুর প্রেক্ষিতে রিপোর্ট তলব, দায়ের এফআইআরও
Image

বেঙ্গালুরুর আন্ডারপাসে জমা জলে তরুণীর মৃত্যুর প্রেক্ষিতে রিপোর্ট তলব, দায়ের এফআইআরও

বেঙ্গালুরু, ২২ মে (হি.স.): বেঙ্গালুরুতে আন্ডারপাসে জমা জলে তরুণীর মৃত্যুতে রিপোর্ট তলব করল কর্ণাটক সরকার। এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআরও। সোমবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, একজন তরুণীর মৃত্যুর প্রেক্ষিতে বেঙ্গালুরুতে ১৮টি আন্ডারপাস-সহ রাজ্যের সমস্ত আন্ডারপাসের রিপোর্টের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু একদিনে ঘটবে না, তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করব। আমাদের নাগরিকদের জীবন রক্ষা করা আমাদের কর্তব্য।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাসভরাজ বোম্মাই বলেছেন, ভারী বৃষ্টি ও আন্ডারপাসে জল জমার ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু এর আগে কোনও মৃত্যু হয়েছে বলে আমার মনে নেই…এটি (মৃত্যু) এড়ানো যেত এবং বিবিএমপির সময়মতো পদক্ষেপ জীবন বাঁচাতে পারত। কিছু ত্রুটি আছে, খতিয়ে দেখা দরকার। আন্ডারপাসের জমা জল রবিবার প্রাণ কেড়েছে বেঙ্গালুরুতে। ২৩ বছরের এক তরুণীর গাড়ি জমা জলে আটকে গিয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। বেঙ্গালুরুর একেবারে প্রাণকেন্দ্রে কে আর সার্কেল এলাকায় রবিবার এই ঘটনা ঘটে। তুমুল বৃষ্টির কারণে শহরের একাধিক এলাকায় জল জমে গিয়েছিল। আন্ডারপাসে জমা জলের পরিমাণ ছিল অনেকটাই বেশি।

স্থানীয়েরা জানিয়েছেন, প্রায় গলা পর্যন্ত ডুবে থাকার মতো জল জমেছিল ওই আন্ডারপাসে। সেখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে গিয়েই এই বিপত্তি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ছ’জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গাড়ি নিয়ে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন তাঁরা। আন্ডারপাসে ঠিক কতটা জল জমেছে, বাইরে থেকে দেখে তা বুঝতে পারেননি চালক। তিনি সেখান দিয়েই গাড়ি এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু জলে গাড়িটি ডুবে যায়। ফলে আর তা এগিয়ে নিয়ে যেতে পারেননি চালক। গাড়ি আটকে গিয়েছে দেখে ঘটনাস্থলে স্থানীয়েরা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল এবং জরুরি পরিষেবার কর্মীদের। তাঁদের দীর্ঘ ক্ষণের চেষ্টায় গাড়ি থেকে সকলকেই উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ভানুরেখা নামে ওই ২৩ বছরের মৃত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এদিকে, হালাসুরু গেট থানায় ভানুরেখার মৃত্যুর বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ভানুরেখার ভাই সন্দীপের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top