News Flash

  • Home
  • প্রধান খবর
  • ব্যর্থ তৃণমূল ! ঝাড়ু হাতে চাঁচলে সাফাই অভিযান কংগ্রেসের
Image

ব্যর্থ তৃণমূল ! ঝাড়ু হাতে চাঁচলে সাফাই অভিযান কংগ্রেসের

চাঁচল, ২১ মে (হি. স.) : ঝাড়ু হাতে চাঁচলে সাফাই অভিযান করল কংগ্রেস। শহরকে জঞ্জালমুক্ত করতে ব্যর্থ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আবর্জনায় ভরে থাকছে শহরের রাস্তা। এই অভিযোগে রবিবার ভোর থেকে চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক জনির নেতৃত্বে শুরু হয় এই কর্মসূচি। বাস স্ট্যান্ড, চাঁচল বাজার, সুকান্ত মোড় থেকে শুরু করে চাঁচলের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঝাড়ু হাতে সাফ করেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেসের অভিযোগ, চাঁচলবাসীকে ন্যূনতম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল। নিয়মিতভাবে পরিষ্কার হয় না রাস্তা। সাফাই কর্মীদের দেওয়া ন্যায্য টাকা হয় না। সেই টাকা নিয়েও দুর্নীতি করে তৃণমূল। তাই তাদের এই প্রতিবাদ কর্মসূচি। কংগ্রেস নেতৃত্বের মতে, তারা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত।
চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক জনি বলেন, ‘একে তৃণমূল মহকুমা সদর চাঁচলকে পুরসভা থেকে বঞ্চিত রেখেছে। তারপরে পঞ্চায়েত সঠিকভাবে কাজ করে না। নিয়মিতভাবে পরিষ্কার হয় না চাঁচলের রাস্তা। কংগ্রেস সরকারে না থাকলেও মানুষের দরকারে রয়েছে। তাই রাস্তা পরিষ্কার করতে নিজেরাই ঝাড়ু হাতে নেমেছি। এরপরেও তৃণমূলের চেতনা না হলে এই কর্মসূচি আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে করব।‘
যদিও তৃণমূলের কটাক্ষ এটা ভোটমুখী রাজনীতি। চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদার বলেন, ‘পাঁচ বছর আমরা মানুষকে সঠিক পরিষেবা দিয়েছি। সামনে পঞ্চায়েত ভোট তাই কংগ্রেস এটা রাজনীতি করছে।‘

এদিকে সাফাই অভিযানকে সমর্থন করলেও খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, ‘তৃণমূলের শহরকে জঞ্জালমুক্ত করতে ব্যর্থ একথা সত্য। স্বচ্ছতা অভিযান আমাদের প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে শুরু করেছে। কংগ্রেস সেই কর্মসূচি ধার করেছে। তবে আমাদের ভালো দেখে কেউ অনুকরণ করলে সেটা ভালো লাগে।‘
সিপিআইএমের লোকাল কমিটির সদস্য সৌম্যশ্রী সাহার বলেন, ‘যে বিষয়ে তৃণমূল কাটমানি পায় না তা নিয়ে তৃণমূল কাজ করে না। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।‘

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top