News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  ধর্মনগর বয়েজ ক্লাবের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

 ধর্মনগর বয়েজ ক্লাবের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷  ধর্মনগর বয়েজ ক্লাবের উদ্যোগে রবিবার এক মেগা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ধর্মনগরের বয়েজ ক্লাব বরাবরই নানা সামাজিক কর্মসূচির সঙ্গে জড়িয়ে রয়েছে৷ পূজা পার্বণ কৃষ্টি সংসৃকতি সহ সমাজের মানুষের কল্যাণে তারা কাজ করে চলেছে৷ সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই রবিবার ধর্মনগর বয়েজ ক্লাবের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ এই শিবিরে উপস্থিত ছিলেন  ধর্মনগর মহকুমা শাসক ,উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল সুপারিনটেন্ট ,ধর্মনগর বয়েজ ক্লাবের সভাপতি, সম্পাদক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ এদিন মেগা স্বাস্থ্য শিবিরে হুইলচেয়ার, ট্রাই সাইকেল, ইয়ার রিং ইত্যাদিও প্রদান করা হয়৷ তাছাড়া গাইনো, এমডি ,মেডিসিন ,,চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবিরে আসা সমস্ত জনগণকে পরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়৷  বয়েস ক্লাবের এ ধরনের উদ্যোগের  প্রশংসা করেছেন বিভিন্ন মহল৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top