News Flash

  • Home
  • দেশ
  • সিকিমে আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা
Image

সিকিমে আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা

গ্যাংটক, ২০ মে (হি. স.) : ধসের কারণে সিকিমে আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা। শুক্রবার উত্তর সিকিমের চুংথাং এলাকায় মূল সড়কের ওপর ব্যপক ধস নামে। সেখানেই আটকে পড়া পর্যটকরা। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে ত্রিশক্তি কর্পসের সেনারা। পর্যটকদের উদ্ধার করে সেনা ছাউনিতে নিয়ে আসা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রবল বর্ষনের কারণে ধস নামে উত্তর সিকিমের চুংথাং এলাকায়। ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে মূল সড়কটি। এই পাহাড়িপথে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। এরফলে আটকে পড়ে লাচুং ও লাচেনে ঘুরতে আসা শয়ে শয়ে পর্যটক বোঝাই গাড়ি। সংশ্লিষ্ট জেলাপ্রশাসনের অনুরোধে পর্যটকদের উদ্ধারে এগিয়ে আসে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। সেখান থেকে উদ্ধার করা হয় ৫০০ দেশ বিদেশের পর্যটককে।
শনিবার ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ধস বিধ্বস্ত এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ, ১১৩ জন মহিলা এবং ৫৪ জন শিশু রয়েছে। তাদের তিনটি আলাদা সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেনারা নিজেদের ব্যারাক খালি করে দিয়ে সেখানেই রাত্রিযাপনের ব্যবস্থা করে দিয়েছে তাদের। পাশাপাশি সেখানেই তিনটি মেডিক্যাল টিম গঠন করে পর্যটকদের চিকিৎসার ব্যবস্থা, গরম পোশাক ও খাবারের বন্দোবস্ত করা হয়েছিল সেনার তরফে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন সূত্রে খবর, শনিবার যুদ্ধকালীন তৎপরতায় চুংথাং-এর রাস্তা থেকে ধস সরানোর কাজ চলছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top