News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী
Image

প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে৷ এই উদ্যোগকে সফল করে তুলতে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে৷ আজ বিলোনীয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে প্রাণীসম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের এক পর্যালোচনা সভায় প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুুধাংশু দাস একথা বলেন৷ পর্যালোচনা সভায় বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক মাইলাফ্রু মগ, বিধায়ক স্বপা মজমদার, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপা বৈদ্য, দক্ষিণ জেলার ৮টি ব্লকের প’ায়েত সমিতির চেয়ারম্যানগণ, প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজ বাহিদ এ এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
সভায় প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুুধাংশু দাস বলেন, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত করে গরীব মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে হবে৷ সুুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রক’ত মৎস্যচাষী ও প্রাণীপালকগণ যাতে বি’ত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ সভায় প্রাণীসম্পদ ও মৎস্যমন্ত্রী সুুবিধাভোগীদের বাণিজ্যিকভাবে প্রাণীপালন ও মৎস্যচাষে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেন৷ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য জেলার পতিত জলাশয়গুলিকে সংস্কার করে মৎস্যচাষের উপযোগী করে তোলার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷ তাছাড়াও তপশিলি জাতি কল্যাণমন্ত্রী বলেন, তপশিলি জাতি সম্পদায়ের ছাত্রছাত্রীরা নিয়মিত স্টাইপেণ্ড সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুুযোগ যাতে গ্রহণ করতে পারে সেদিকেও নজর দিতে হবে৷  

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top