News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে আন্ত: স্কুল ক্রিকেটের প্রথম সেমিফাইনাল রি-ম্যাচ আজ
Image

উদয়পুরে আন্ত: স্কুল ক্রিকেটের প্রথম সেমিফাইনাল রি-ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। প্রথম সেমিফাইনাল ম্যাচটি পুনরায় আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। খেলা হবে জামজুরি দ্বাদশ শ্রেণি স্কুল বনাম গরিয়া একাডেমীর মধ্যে। আগামীকাল সকাল সাড়ে আটটায় কেবিআই গ্রাউন্ডে ম্যাচটি পুনরায় আয়োজনের সব রকমের ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তারা। উদয়পুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আন্ত: স্কুল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ৮ মে থেকে। ১৭ মে, বুধবার প্রথম সেমিফাইনালে গড়িয়া একাডেমি ও জামজুরি দ্বাদশ শ্রেণি স্কুল দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। ৪০ ওভার এর ম্যাচে গড়িয়া একাডেমী প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়ে ২৬.৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়ে যায়। পরবর্তী সময়ে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় আম্পায়াররা পরবর্তী সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেয়। অনুপযুক্ত মাঠ খেলার জন্য উপযুক্ত করে তুলতে তিন দিন সময় লেগেছে বলে উদ্যোক্তারা আগামীকাল ম্যাচটি পুনরায় আয়োজনের উদ্যোগ নিয়েছে। টুর্নামেন্ট কমিটির কনভেনার শ্যামানন্দ সেন টুর্নামেন্টটি চালু রাখার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। টুর্নামেন্টের অপর সেমিফাইনালে বগাবাসা স্কুল খেলবে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। আগামীকাল প্রথম সেমিফাইনাল ম্যাচটি সম্পন্ন হলে, পরবর্তী দিনেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top