News Flash

  • Home
  • বাণিজ্য
  • বৃহস্পতিবার সামান্য পতন বাজারে, সেনসেক্স পৌঁছল ৬১ হাজাারের নীচে
Image

বৃহস্পতিবার সামান্য পতন বাজারে, সেনসেক্স পৌঁছল ৬১ হাজাারের নীচে


মুম্বই, ১৮ মে (হি.স.) : সপ্তাহের চতুর্থ দিনে পতন শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজারে চলছে প্রত্যাশিত সংশোধন। এদিন সেনসেক্স নামল সাড়ে ৬১ হাজারের নীচে। এদিন সেনসেক্সের পতন হয়েছে ১২৮.৯০ পয়েন্ট বা ০.২১ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৩১.৭৪ পয়েন্টে। পাশাপাশি এদিন নিফটি-র পতন ৫১.৮০ পয়েন্ট বা ০.২৮ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ১২৯.৯৫ পয়েন্ট।

এদিন নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ১২টিতে অগ্রগতি হয়েছে পিছিয়েছে ৩৮টি কোম্পানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৭৫২টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১১৮৩টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে বাজাজ ফিন্যান্স, কোটাক ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক প্রভৃতি কোম্পানি শেয়ার। পিছু হটেছে ডিভি’স ল্যাব, আদানি পোর্টস, স্টেট ব্যাঙ্ক, আইটিসি প্রভৃতি কোম্পানির শেয়ার দর। মঙ্গলবার আদানি গ্রুপের বড় ৯টি কোম্পানির সবকটিই বড় মাঝারি পতনের মুখ দেখেছে।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top