News Flash

  • Home
  • বিদেশ
  • ভূখণ্ড হারাতে হয়, এমন কোনও প্রস্তাবে রাজি নয় ইউক্রেন : বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা
Image

ভূখণ্ড হারাতে হয়, এমন কোনও প্রস্তাবে রাজি নয় ইউক্রেন : বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা

কিয়েভ, ১৮ মে (হি. স.) : ‘যুদ্ধ অবসানে এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যেখানে কিয়েভকে নিজদের ভূখণ্ড হারাতে হয়’- এমনই মন্তব্য করেছেন ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা।

ইউক্রেনের বিদেশ মন্ত্রক এ তথ্য জানিয়েছে। ইউরেশিয়ান বিষয়ক চিনের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় প্রাক্তন রাষ্ট্রদূত লি হুইয়ের সঙ্গে কিয়েভে এক বৈঠকের সময় বিদেশ মন্ত্রী এ মন্তব্য করেন।

ইউক্রেনের বিদেশ মন্ত্রক বুধবার এক বিবৃতিতে বলেছে, বৈঠকে কুলেবা এবং লি ‘রুশ আগ্রাসন বন্ধ করার উপায়’ নিয়ে আলোচনা করেছেন। এসময় কুলেবা জোর দিয়েছিলেন যে, ‘ইউক্রেন এমন কোনও প্রস্তাব গ্রহণ করবে না, যা তার অঞ্চলগুলিকে হারাতে বা সংঘাতের বরফে পরিণত করে। ’

বিরোধ নিরসনে বেইজিংয়ের নেতৃত্বে আলোচনার জন্য লি মঙ্গলবার ও বুধবার কিয়েভে ছিলেন।

এদিকে বৃহস্পতিবার চিনের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে যে, লি ইউক্রেনকে বলেছেন যে সঙ্কট সমাধানে দ্রুত সমাধান নেই।

বিবৃতিতে লি বলেছেন, ‘সঙ্কট সমাধানের জন্য কোনও প্রতিষেধক নেই। সবপক্ষকেই নিজেদের জায়গা থেকে শুরু করতে হবে। পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে। যুদ্ধ বন্ধ করার এবং আলোচনার জন্য পরিস্থিতি তৈরি করতে হবে। ’

বিবৃতিতে লি আরও বলেন, ইউক্রেনের মানবিক পরিস্থিতির প্রশমনে চিন সবসময়ই তার নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা পালন করেছে। ইউক্রেনকে তার সামর্থ্যের মধ্যে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top