News Flash

  • Home
  • প্রধান খবর
  • দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার মন্ত্রকের, টুইটারে নিজের বায়ো পরিবর্তন করলেন মেঘওয়াল
Image

দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার মন্ত্রকের, টুইটারে নিজের বায়ো পরিবর্তন করলেন মেঘওয়াল

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরই টুইটারে নিজের বায়ো পরিবর্তন করলেন অর্জুন রাম মেঘওয়াল। রাজস্থানের বিকানের-এর সাংসদ নিজের টুইটার অ্যাউন্টের বায়ো-তে লিখেছেন, আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এছাড়াও ভারত সরকারের সংসদ বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব রয়েছে মেঘওয়ালের ওপর।

উল্লেখ্য, আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে কিরেণ রিজিজুকে। নতুন মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার রিজিজুও টুইটারে নিজের বায়ো পরিবর্তন করেছেন। অরুণাচল প্রদেশের এই সাংসদ এখন থেকে দেশের ভূ-বিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী। কিরেণের জায়গায় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে রাজস্থানের বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকে।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top