News Flash

  • Home
  • দিনের খবর
  • হাইকোর্টের নির্দেশে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করল সিট
Image

হাইকোর্টের নির্দেশে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করল সিট

রামপুরহাট, ১৭ মে (হি. স.) : হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর বগটুই কাণ্ডে সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে তদন্ত শুরু করল সিট। বুধবার ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বীরভূমের রামপুরহাট সংলগ্ন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে তদন্ত শুরু করে তাঁরা। এনিয়ে মুখ খুলতে চায়নি তদন্তকারী অফিসারেরা।

প্রসঙ্গত, গত বছরের ২১ মার্চ রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূলের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। লালন শেখ তার ছায়াসঙ্গী ছিলেন। লালনের সামনেই খুন করা হয় ভাদুকে। এরপরেই খুনের বদলা নিতে বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি বাড়িতেই পুড়িয়ে মারা হয় আটজনকে। পরে আরও দুই অগ্নিদ্বগ্ধ মহিলার মৃত্যু হয়। গনহত্যা কাণ্ডে মুল অভিযুক্ত ছিলেন লালন শেখ। তাকে ৪ ডিসেম্বর ঝাড়খণ্ডের গ্রাম থেকে গ্রেফতার করে সিবিআই। আদালতের অনুমতি নিয়ে সিবিআই হেফাজতে থাকাকালীন ১২ ডিসেম্বর দুপুরে বাথরুমের মধ্যে থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর মৃত্যুর তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু হাইকোর্টের নির্দেশে লালন শেখের মৃত্যুর তদন্ত হাতে নেয় সিবিআই। এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পাল্টা মামলা করা হয়। এরপরেই মে মাসের প্রথম সপ্তাহে ফের সিট কে তদন্তের ভার দেয় হাইকোর্ট। সেই নির্দেশ পেয়ে এদিন প্রথম তদন্ত শুরু করে সিট। প্রথমেই তাঁরা যান সিবিআইয়ের অস্থায়ী অফিস পান্থশ্রীতে। সন্ধ্যা পর্যন্ত তদন্ত করার পর সেখান থেকে চলে যান তদন্তকারী অফিসারেরা

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top