News Flash

Image

অন্ধ্রে অটো-লরির সংঘর্ষের মৃত ৬, আহত আরও নয়

পালনাডু (অন্ধ্রপ্রদেশ), ১৭ মে (হি.স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের ৷ বুধবার সকালে পালনাডু জেলার দাচেপল্লি মন্ডলে একটি অটোকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী লরি ৷ ঘটনাস্থলেই অটোর পাঁচ সওয়ারির মৃত্যু হয় ৷ গুরুতর আহত হয়েছে আরও ৯ যাত্রী ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অটোর আরও এক যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করে ৷ অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলারই বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি ৷

জানা গিয়েছে, দাচেপল্লি মন্ডলের পন্ডুগুলায় শ্রমিকদের নিয়ে যাচ্ছিল অটোটি ৷ রাস্তায় লরির সঙ্গে সংঘর্ষ হয় অটোর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, লরিটি এতটাই দ্রুত গতিতে ছিল দুর্ঘটনার অভিঘাতে অটোটি কার্যত দুমড়ে মুচড়ে যায় ৷ দুর্ঘটনায় জড়িত লরিটির সন্ধান পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ ৷ গোটা ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ৷

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top