News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মণিপুরে ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য সামগ্রী পাঠাল ত্রিপুরা প্রদেশ বিজেপি
Image

মণিপুরে ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য সামগ্রী পাঠাল ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ মণিপুরে ত্রান শিবিরে থাকা লোকজনের জন্য ত্রান সামগ্রী পাঠাল ত্রিপুরা প্রদেশ বিজেপি৷ বুধবার মুখ্যমন্ত্রী সহ অন্যরা পতাকা নেড়ে সামগ্রী বোঝাই গাড়ির সূচনা করেন৷সম্প্রতি মনিপুরে অগ্ণিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়৷ ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর৷ বুধবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে খাবার সামগ্রী এবং বিভিন্ন পোশাক মনিপুর বাসীর জন্য পাঠানো হয়৷ এদিন দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে সামনে থেকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সবুজ পতাকা নেড়ে ফ্ল্যাগ আপ করেন৷ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন বর্তমানে মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ আগামী দিন প্রয়োজন হলে এই ধরনের খাবার সামগ্রী আরো পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ তিনি আরো বলেন সেখানে উত্তপ্ত পরিস্থিতির জন্য প্রচুর মানুষ গৃহ ছাড়া হয়ে ত্রান শিবিরে আশ্রয় নিয়ে৷ তাদের জন্য সহযোগিতা করতে মনিপুর সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল৷ সে অনুযায়ী মনিপুরে ত্রান শিবিরে আশ্রয় নেওয়ায় মানুষের জন্য খাবার সামগ্রী এবং ত্রান সামগ্রী পাঠানো হয়েছে৷

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top