News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের মৃত্যুবার্ষিকী পালিত
Image

মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বুধবার বটতলায় মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷  আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম মৃত্যুবার্ষিকী বুধবার আগরতলা সহ রাজ্যের নানাস্থানে নানা অনুষ্ঠানে পালিত হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় বটতলায় মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের শ্মশান ঘাটে৷ বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ এদিন মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র এবং ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্যরা মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের স্মৃতি শৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরা এবং আধুনিক আগরতলা শহর গঠনের অন্যতম রূপকার৷ তিনি যে আগরতলা শহরের স্বপ্ণ দেখেছিলেন সেই স্বপ্ণের বাস্তবতা আজও আমরা ভোগ করছি৷ বলেন মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুরের কীর্তি শালা এবং তার স্মৃতিসৌধ ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে দেওয়ার জন্য এটিকে নতুন করে দৃষ্টিনন্দন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে অতি নিক আশা ব্যক্ত করেন৷ আগামী ৬ মাসের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলেও আশা ব্যক্ত করেন মেয়র৷ তিনি আরো বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বীর বিক্রম মানিক্য বাহাদুরকে স্মরণীয় করে রাখার জন্য আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর বিমানবন্দর নামে আখ্যায়িত করা হয়েছেহয়েছে৷ সম্প্রতি রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র কামান চৌমুহনী এলাকাকে মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুরের নামাঙ্কিত রাস্তা হিসেবে রূপায়িত করা হয়েছে৷

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top