News Flash

  • Home
  • দেশ
  • রাজনীতির চেয়ে জনগণের আশা-আকাঙ্খাই বেশি গুরুত্বপূর্ণ : বাসভরাজ বোম্মাই
Image

রাজনীতির চেয়ে জনগণের আশা-আকাঙ্খাই বেশি গুরুত্বপূর্ণ : বাসভরাজ বোম্মাই

বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। বুধবার পর্যন্ত কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে পারল না কংগ্রেস। আর তা নিয়েই কংগ্রেসকে বিঁধলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাসভরাজ বোম্মাই। বুধবার তিনি বলেছেন, রাজনীতির চেয়ে জনগণের আশা-আকাঙ্খাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাসভরাজ বোম্মাই বলেছেন, “সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও কংগ্রেস এখনও মুখ্যমন্ত্রী প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। এতে দলের অভ্যন্তরীণ অবস্থা বোঝা যাচ্ছে। রাজনীতির চেয়ে জনগণের আশা-আকাঙ্খাই বেশি গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রী নির্বাচন করা উচিত কংগ্রেসের।”

প্রসঙ্গত, বুধবারই দিল্লির ১০, জনপথ-এ গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন সিদ্ধারামাইয়া ও ডি কে শিবকুমার। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সম্ভবত সিদ্দারামাইয়া অথবা শিবকুমার হতে পারেন।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top