News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিয়ে ধোঁয়াশা : রাহুলের সঙ্গে দেখা করলেন সিদ্দারামাইয়া
Image

কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিয়ে ধোঁয়াশা : রাহুলের সঙ্গে দেখা করলেন সিদ্দারামাইয়া

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের দাবিদার সিদ্দারামাইয়া বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে দেখা করেন। দক্ষিণী রাজ্যে মুখ্যমন্ত্রীর জন্য দল এখন ব্যস্ত আলোচনার মধ্যে৷ সিদ্দারামাইয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে সরকার গঠন নিয়ে দেখা করার পর এদিনরাহুল গান্ধীর সাথে বৈঠক করেন। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন।

প্রসঙ্গত, কর্ণাটকের অধিকাংশ কংগ্রেস বিধায়ক সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে অনড় শিবকুমার। দিল্লিতে এসে তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানিয়েছেন, তিনিই মুখ্যমন্ত্রী হতে চান। শিবকুমারের এই অনড় মনোভাবের জেরেই মঙ্গলবার কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। কংগ্রেস সূত্রের খবর, বুধবার যদি সিদ্ধান্ত হয়, তাহলে খাড়গে নিজে বেঙ্গালুরু যাবেন। সেখানে গিয়ে কংগ্রেসের পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন তিনি।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top