News Flash

Image

খোয়াইয়ে জেলা ভিত্তিক যুব উৎসবের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷  মঙ্গলবার সকালে খোয়াই নতুন টাউনহলে উদ্বোধন হয়ে গেল জেলাভিত্তিক যুব উৎসবের৷ এদিন  জেলাভিত্তিক যুব উৎসবের সূচনা করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা৷
 যুব উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মণ, অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, এসডিপিও রাজিব সূত্রধর, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই এর মহকুমা শাসক বিজয় সিনহার সহ অন্যান্যরা৷ এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন সুকলের ছাত্র-ছাত্রীদের দ্বারা হল ছিল পূর্ন৷ এর পরবর্তীতে বিভিন্ন সরকারি স্টল গুলি ফিতা কেটে উদ্বোধন করেন সাংসদ রেবতি ত্রিপুরা সহ উপস্থিত অতিথিরা৷ এছাড়াও হল প্রাঙ্গনে ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টারের তিনটি মোবাইল ভ্যান তুলে দেন সাংসদ৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top