News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেঁচারথল বিএসির পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী
Image

পেঁচারথল বিএসির পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ পেঁচারথল ব্লকে বিগত পাঁচ বছরে বহু উন্নয়ন কর্মসূচি রূপায়িত হয়েছে৷ যে সমস্ত কর্মসূচির কাজ এখনও সম্পর্ণ হয়নি তা দ্রত শেষ করতে হবে৷ আজ পেঁচারথল বিএসির কনফারেন্স হলে এক পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন৷ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জে বি দার্লং, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুুবত কুমার দাস, পেঁচারথলের বিডিও সাগর দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ৷
পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেন, ব্লক এলাকায় নতুন রাস্তা ও সরকারি বাড়ি নির্মাণ এবং সংস্কারের কাজে স্থানীয় শ্রমিকরা যাতে কাজ পান সেদিকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নজর রাখতে হবে৷ কাজের গুণমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে যাতে কাজ শেষ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে৷ পর্যালোচনা সভায় জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা বলেন, এজেন্সির দুর্বলতার কারণে যাতে পূর্ত, পানীয়জল ও স্বাস্থ্যবিধি, জলসম্পদ, গ্রামোন্নয়ন দপ্তরের কোনও কাজ আটকে না যায় সে বিষয়েও প্রকৌশলীদের বিশেষ নজর দিতে হবে৷
পর্যালোচনা সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধি, পূর্ত, গ্রামোন্নয়ন, বন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, জলসম্পদ, শিল্প ও বাণিজ্য, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, প্রাণীসম্পদ বিকাশ, ক’ষি, উদ্যান, মৎস্য, বিদ্যালয় দপ্তরের প্রতিনিধিগণ আলোচনা করেন৷ পর্যালোচনা সভা শেষে মন্ত্রী সান্তনা চাকমা, বিএসি চেয়ারম্যান সজল চাকমা, জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ পেঁচারথল ব্লক এলাকার কয়েকটি নির্মীয়মান প্রকল্পের কাজ ঘুরে দেখেন৷

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top