News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কমিটি গঠন না করে বিপাকে প্রশাসন!
Image

ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কমিটি গঠন না করে বিপাকে প্রশাসন!

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।। কমিটি গঠন না করে ক্রীড়া দপ্তরের এক অফিসারকে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের আর্থিক দায়ীত্বে আনার ফলে এক জটিলতার সৃষ্টি হয়েছে। স্বশাসিত ক্রীড়া সংস্থায় ক্রীড়া দপ্তরের বেআইনি হস্তক্ষেপ কোন ভাবেই মেনে নিতে পারছে না ক্রীড়ামোদী মহল। দুমাসের উপর নতুন সরকারের সময়সীমা পেড়িয়ে গেলেও ক্রীড়া পর্ষদে কমিটি গঠন করতে না পারাটা ক্রীড়ামোদী মহলের মতে সরকার ক্রীড়া ক্ষেত্রে বিশাল ব্যর্থতা বলেই মনে করা হচ্ছে। আর এই ব্যর্থতা ঢাকতে দপ্তরের বেআইনি হস্তক্ষেপ কেলেংকারীর মাত্রা দ্বিগুন করে দিয়েছে।

ত্রিপুরা ক্রীড়া পর্ষদের বিদায়ী কমিটির তিন মাসের বর্ধিত মেয়াদ শেষ হয়েছে গত ১৭ এপ্রিল। এর পর প্রায় একমাস হতে চললো সরকার এই সংস্থাটিতে নতুন কমিটি গঠন করতে পারে নি! ২০১৮ সালে একই ঘটনা হয়েছিল। সেসময় বাম জমানা খতম করে রাম জমানা পথ চলা সবে শুরু করেছিল। ফলে ক্রীড়া পর্ষদে কমিটি গড়তে সময় লাগাটা স্বাভাবিক। তবু ছয় মাস পর কমিটি করার বিষয়টা একটু বেশীই হয়ে গিয়েছিল। আর ওই মধ্যবর্তী সময়ে ক্রীড়া দপ্তরের কতিপয় অফিসার পর্ষদে প্রচুর অনিয়ম চালায় বলে অভিযোগ। বিশেষ করে আর্থিক অনিয়ম নিয়ে ব্যাপক অভিযোগ ক্রীড়া মহলে রয়েছে। অথচ এবার সেই সমস্যা ছিল না। পাঁচ বছরের ক্রীড়া পর্ষদ অনেক ক্ষেত্রেই সাফল্য পেয়েছে। নিজেদের রাজস্ব বাড়িয়েছে। পরিবেশে পরিবর্তন এনেছে। পর্ষদের কাজের গতিও বেড়েছে। এটা সত্য অনুমোদিত ক্রীড়া সংস্থাগুলিকে অনুদান চাহিদা অনুযায়ী দিতে পারে নি। তবে পর্ষদের প্রশাসনিক কাজ চালানোর মত পরিস্থিতি এখন রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর পর্ষদের কমিটি গঠন নিয়ে তালবাহানা ক্রীড়ামোদী মহলে ধোঁয়াশার সৃষ্টি করেছে। আর এর সুযোগে এবারো অনধিকার চর্চা করছে দপ্তর প্রশাসন। ক্রীড়া অধিকর্তার বেআইনি নির্দেশে উপ অধিকর্তা বিপ্লব দত্ত স্বাশাসিত ক্রীড়া সংস্থাটিতে হস্তক্ষেপ করে চলেছেন বলে অভিযোগ।

রাজ্যবাসীকে স্বচ্ছ প্রশাসন দিতে অঙ্গীকারবদ্ধ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার রাম সরকার ক্রীড়া পর্ষদের ক্ষেত্রে বিপরীত মুখি মনোভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ডা. সাহা একজন প্রাক্তন খেলোয়াড় এবং প্রথম রাম সরকারের সময়কালে ক্রীড়া পর্ষদের সচিবের দায়ীত্বও পালন করেছিলেন। ফলে অভিজ্ঞতা রয়েছে পর্ষদ সম্পর্কে। এর পরেও কমিটি গঠনের ক্ষেত্রে দুই মাস গড়িয়ে যাওয়াটা প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নিদর্শন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top