News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের দীনদয়াল মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তিমুখি কাজের প্রতি অনুপ্রাণিতমূলক আলোচনা সভা
Image

করিমগঞ্জের দীনদয়াল মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তিমুখি কাজের প্রতি অনুপ্রাণিতমূলক আলোচনা সভা


করিমগঞ্জ (অসম) ১৪ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার এরালিগুলে অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স সেল এবং আইকিউএসি-র সহযোগিতায় ‘লাভজনক কাজে নিজেকে আত্মনিয়োগ করা : আপনার উপার্জনের সম্ভাবনাকে বিস্তৃত করা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা ডেকা এবং সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক বিরিঞ্চি সাংমা।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বৃত্তিমুখি কাজের প্রতি অনুপ্রাণিত করা এবং পরিশ্রমের মাধ্যমে উপার্জনের সম্ভাবনাকে কীভাবে আরও বিস্তৃত করে তোলা যায় সে সম্পর্কে আলোচনা করা। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের বর্তমান ছাত্র এবং প্রাক্তন ছাত্ররা অংশগ্রহণ করেন। সেই সঙ্গে বিশিষ্ট বক্তারা নিজেদের জীবনের অনুপ্রেরণামূলক নানা কাহিনি তুলে ধরেন।

বক্তাদের মধ্যে ছিলেন ওই কলেজের টিডিসি ষষ্ঠ সেমিস্টারের প্রাণিবিদ্যা অনার্সের ছাত্র মঞ্জুরুল হাসান তালুকদার যিনি নিজে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, টিডিসি ষষ্ঠ সেমিস্টারের খালেদ মাহমুদও উপস্থিত ছিলেন, তিনি সম্প্রতি আসাম পুলিশ রেডিও সংস্থার ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, মহম্মদ মুহিবুল হক, আসিমগঞ্জের এমপি শিল্প সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং এই মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র, বাহারুল ইসলাম, রয়্যাল ইংলিশ অ্যাকাডেম, বারইগ্রামের পরিচালনা পর্ষদের সদস্য এবং শহিদ আহমেদ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পরিসংখ্যান অনার্সের ছাত্র এবং এরালিগুলের শহিদ মডেল অ্যাকাডেমির পরিচালক। সভাপতিত্ব করেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সতীনাথ পাল।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী এবং অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন করিমগঞ্জের জেলাশাসক মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মৃদুল যাদব।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top