News Flash

  • Home
  • দেশ
  • ছেলেকে খুনে করে আত্মঘাতী বাবা! বহরমপুরে গাছ থেকে উদ্ধার পিতা ও পুত্রের ঝুলন্ত
Image

ছেলেকে খুনে করে আত্মঘাতী বাবা! বহরমপুরে গাছ থেকে উদ্ধার পিতা ও পুত্রের ঝুলন্ত

বহরমপুর, ১৪ মে (হি.স.) : বহরমপুর পুরসভার পিলখানা এলাকায় ঘর সংলগ্ন গাছ থেকে উদ্ধার পিতা ও পুত্রের ঝুলন্ত দেহ । সন্তান বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন। তা নিয়ে মানসিক টানাপোড়েন চলছিল। সম্ভবত তার জেরেই ছেলেকে খুনে করে আত্মঘাতী বাবা। এই ঘটনায় বহরমপুর পুরসভার পিলখানা রোডে নেমেছে শোকের ছায়া।

বছর বাহান্নর কার্তিক চক্রবর্তী বহরমপুর পুরসভার পিলখানা রোডের দীর্ঘদিনের বাসিন্দা। তাঁর একমাত্র সন্তান কারণ্য। বছর আটেকের কারণ্য বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন। রবিবার সকালে প্রতিবেশীরা দেখেন বাড়ির মূল দরজা বন্ধ। বাড়ির উঠোনে থাকা কাঁঠাল গাছে ঝুলছে কার্তিক এবং কারণ্যর নিথর দেহ। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাড়ির গেটে তালা দিয়ে প্রথমে সন্তানকে খুন করে দেহ কাঁঠাল গাছে ঝুলিয়ে দেন কার্তিক। পরে আত্মঘাতী হন। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রতিবেশীরা জানান, কারণ্যকে প্রাণের চেয়ে বেশি ভালবাসতেন কার্তিকবাবু। সে বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন হওয়ায় বিভিন্ন জায়গায় নানা বাঁকা কথা শুনতেন কার্তিকবাবু। তাতেই অবসাদে ভুগছিলেন। সে কারণে এই অঘটন বলেই মনে করছেন তাঁরা।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top