News Flash

  • Home
  • খেলা
  • মৃত্যুর সামনে দাঁড়িয়ে ক্রিকেটার হিথ স্ট্রিক, প্রার্থনা ক্রিকেট বিশ্ব জুড়ে
Image

মৃত্যুর সামনে দাঁড়িয়ে ক্রিকেটার হিথ স্ট্রিক, প্রার্থনা ক্রিকেট বিশ্ব জুড়ে

হারারে, ১৪ মে (হি.স.) : মৃত্যুর সঙ্গে লড়ছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। গুরুতর অসুস্থ স্টিককে চিকিৎসার জন্যে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে বাঁচার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন,

জিম্বাবোয়ের প্রাক্তন শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোলটার্ট। তাঁর কথায়, এই মুহূর্তে একমাত্র অলৌকিক কিছুই স্ট্রিককে বাঁচাতে পারে। তিনি এক টুইটারে লিখেছেন, “জিম্বাবোয়ে এবং বাকি বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা একটা প্রার্থনার যুদ্ধ। হিথ স্ট্রিক, আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এখন গুরুতর অসুস্থ। আমাদের প্রার্থনা ওর ভীষণ ভাবে দরকার। ওর এবং ওর পরিবারের জন্য প্রার্থনা করছি।”
১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার অভিষেক হয়। দেশের হয়ে ১৮৯টি এক দিনের ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান এবং ২১৬টি উইকেট নিয়েছেন। সাদা বলের ক্রিকেটে ২৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে। ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

দুর্নীতিতে জড়িয়ে পড়ার জন্য ২০২১ সালে তাঁকে আইসিসি আট বছরের জন্যে নির্বাসিত করে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top