News Flash

  • Home
  • দেশ
  • মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু আসলে ‘টার্গেট কিলিং’, মন্তব্য সুকান্ত মজুমদারের
Image

মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু আসলে ‘টার্গেট কিলিং’, মন্তব্য সুকান্ত মজুমদারের

উত্তর দিনাজপুর, ১৩ মে (হি স)। কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু আসলে টার্গেট কিলিং। শনিবার এই অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

কালিয়াগঞ্জে সুকান্তবাবু দেখা করেন নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সঙ্গে। এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে তাঁর পরিবার। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “কালিয়াগঞ্জে সিবিআইয়ের দাবির কারণ, গ্রামবাসী এবং পরিবার বলছে পুলিশ খুন করেছে মৃত্যুঞ্জয় বর্মনকে।”

সুকান্তবাবু দাবি করেন,”আমার সবটা শুনে মনে হয়েছে এটা টার্গেট কিলিং। যেভাবে নাম জিজ্ঞেস করে গুলি চালানো হয়েছে এটা মোটেও পুলিশের আত্মরক্ষার জন্য চালানো গুলি নয়।” তাঁর অভিযোগ, “একের পর এক এই ধরনের ঘটনা উত্তর দিনাজপুর জেলায় ঘটে চলেছে। উত্তর দিনাজপুর জেলার এসপির বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে এখান থেকে সরানো দরকার, কিন্তু এখনও সরানো হয়নি।”

কালিয়াগঞ্জের রাধিকাপুরের চাঁদগাও গ্রামে গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতেও যান। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি সব রকম ভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন সুকান্তবাবু৷ কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top