News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কর্ণাটকে বিজেপির হারে অবাক হওয়ার কিছু নেই, বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

কর্ণাটকে বিজেপির হারে অবাক হওয়ার কিছু নেই, বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : কর্ণাটকে বিজেপি হেরেছে ঠিক। তবে এতে অবাক হওয়ার মতো কিছু ঘটেনি। বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, এই ফলাফল আসবে তা জানা ছিল। কর্ণাটকে বিজেপি ভালো ফলাফল করবে না তা দলের সব নেতাও বুঝতে পেরেছিলেন। তাছাড়া প্রচারে গিয়ে তিনি এই আভাস পেয়েছিলেন, বলেন হিমন্তবিশ্ব শর্মা। বলেন, দেশে গণতন্ত্র নেই বলে যাঁরা চেঁচান, এই ফলাফল তাঁদের মুখে চূণকালি মেখেছে। দেশে যে মজবুত গণতন্ত্র বিরাজ করছে তা দেখিযেছেন কর্ণাটকবাসী।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য ভিত্তিক নির্বাচনের ফলাফল ভিন্ন হতে পারে। তবে ২০২৪-এর সাধারণ নির্বাচনে বিজেপিই ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই, তা নিশ্চিত। কেননা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব দেশের রাজনীতিতে এখনও এক বিশেষ ফ্যাক্টর। একটি রাজ্যের নির্বাচনে বিজেপি হেরে গেছে, তার প্রভাব দেশের রাজনীতিতে পড়বে না, যোগ করেছেন মুখ্যমন্ত্রী তাছাড়া, কর্ণাটকে কেন বিজেপি ক্ষমতা হারাতে পারে এবং কংগ্রেসের জয় হবে সে সম্পর্কে কিছু উদাহরণ বর্ণনা করেছেন তিনি।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top