News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটক নির্বাচন : রাত সাড়ে ৮টা পর্যন্ত ২২১টি আসনের ফল ঘোষণা, ১৩৪টিতে জয়ী কংগ্রেস, বিজেপি জয়ী ৬৪টিতে
Image

কর্ণাটক নির্বাচন : রাত সাড়ে ৮টা পর্যন্ত ২২১টি আসনের ফল ঘোষণা, ১৩৪টিতে জয়ী কংগ্রেস, বিজেপি জয়ী ৬৪টিতে

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনে শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ২২১টি আসনের ফল ঘোষণা করল নির্বাচন কমিশন। রাত সাড়ে ৮টা পর্যন্ত কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, কংগ্রেস কর্ণাটকে ম্যাজিক ফিগার পার করে ১৩৪টি আসনে জয়ী হয়েছে। এখনও ২টি আসনে লিড বজায় রেখে সব মিলিয়ে এই রাজ্যে ১৩৬ টি আসন দখল করে রাজ্যে ক্ষমতায় আসতে চলে জাতীয় কংগ্রেস ।

এই নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি রাত সাড়ে ৮টা পর্যন্ত কর্ণাটকে বিজেপি ৬৪টি আসনে জয়ী হয়েছে এবং ১টি আসনে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে বিজেপি ৬৫টি আসনে জয় পেতে চলেছে। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল গণনার দিন শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ২২১টি আসনের ফল ঘোষণা। যার মধ্যে কংগ্রেস ১৩৬টি আসন জিতে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতা দখল করছে । কর্ণাটকে জনতা দল (ধর্মনিরপেক্ষ) ১৯টি আসনে জয়ী হয়েছে । দুই স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন এই নির্বাচনে । কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ এবং সর্বোদয় কর্ণাটক পক্ষও একটি করে আসন জিতেছে।

গত ১০ মে নির্বাচন হয়েছিল কর্ণাটকে। রাজ্যে ক্ষমতায় আসতে প্রয়োজন ১১৩ টি আসন । এই নির্বাচনে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪২.৯০ শতাংশ জনতার সমর্থন নিয়ে সরকার গড়ার ম্যাজিক ফিগার পার করে ১৩৬টি আসন দখল করে রাজ্যে ক্ষমতা দখল করছে জাতীয় কংগ্রেস । অন্যদিকে, বিজেপির পক্ষে গেছে ৩৫.৯৯ শতাংশ জনতার রায় । জনতা দল (ধর্মনিরপেক্ষ) পেয়েছে ১৩.৩২ শতাংশ জনতার সমর্থন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top