News Flash

  • Home
  • দেশ
  • জলন্ধর লোকসভা উপনির্বাচন: আপ প্রার্থী বিশাল লিড নিয়ে এগিয়ে
Image

জলন্ধর লোকসভা উপনির্বাচন: আপ প্রার্থী বিশাল লিড নিয়ে এগিয়ে

জলন্ধর(পঞ্জাব), ১৩ মে (হি.স.) : শনিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে জলন্ধর লোকসভা উপনির্বাচনে ভোট গণনা। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) অনুসারে, জলন্ধর লোকসভা আসনে আম আদমি পার্টি (আপ) এগিয়ে রয়েছে। আপ প্রার্থী সুশীল রিংকু এখন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের করমজিৎ কৌর চৌধুরীর চেয়ে ২৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

কাপুরথালা রোডের ডিরেক্টর ল্যান্ড রেকর্ডস অ্যান্ড স্পোর্টস কলেজ কমপ্লেক্সে গণনা কেন্দ্রের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জলন্ধর উপ-নির্বাচন ১০ মে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ৫৪.৭০ শতাংশ ভোট পড়েছে, যা ২০১৯ লোকসভা নির্বাচনে রেকর্ড করা ৬৩.০৪ শতাংশের কম।
প্রসঙ্গত, পঞ্জাবের ১৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে জলন্ধর লোকসভার কংগ্রেসের সাংসদ সন্তোখ সিং চৌধুরী এ বছরের ১৪ জানুয়ারি পার্টির ভারত জোড়ো যাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নির্বাচনে কংগ্রেস জলন্ধর থেকে চৌধুরীর বিধবা করমজিৎ কৌর চৌধুরীকে প্রার্থী করেছে, অন্যদিকে বিজেপি ইন্দর ইকবাল সিং অটওয়ালকে, আম আদমি পার্টি (আপ) সুশীল কুমার রিংকুকে, শিরোমণি আকালি দল (এসএডি) ডাঃ সুখবিন্দর কুমারকে প্রার্থী করেছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top