News Flash

Image

রাজ্যেও পালিত বিশ্ব নার্স দিবস


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ ১২ মে দিনটিকে বিশ্ব নার্স দিবস হিসাবে উদযাপন করা হয়৷ সমাজে নার্সদের অবদানকে চিহ্ণিত করার জন্য এই দিনটি উদযাপন করা হয়ে থাকে৷ বৃহস্পতিবার আই জি এম স্থিত ডাঃ ব্রাম নার্সিং সুকল এবং নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ব্রাম নার্সিং সুকলের অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ধর্মগুরু গৌতম মিশ্র সহ অন্যান্যরা৷ যারা সমস্ত কিছু আত্মত্যাগ করে রোগীদের পরিচর্যা করেন৷ একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার ক্ষেত্রে অবদান রাখেন তাদের অবদানকে চিহ্ণিত করার দিন নার্স দিবস৷  তারা আজ রক্তদানের মত মহৎ দানে এগিয়ে এসেছেন৷ শিবিরের উদ্বোধনের পর রক্তদাতা দাতাদের উৎসাহিত করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা৷ এদিন ১০০ জন নার্সিং পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা রক্তদান করেন৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top