News Flash

Image

ধর্মনগরে গ্রেপ্তার কুখ্যাত চোর


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ জেলা পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে ধর্মনগরে একের পর এক চোর ধরতে মাঠে নামে পুলিশ৷ প্রথমেই গত পঁচিশ এপ্রিল ধর্মনগর বাজারে ঘটে যাওয়া চুরির কাণ্ডের মামলায় পলাতক গৌরাঙ্গ চক্রবর্তীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে পুলিশ৷ এদিকে সকাল থেকে ধর্মনগর মহকুমার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ মমতাজ হাসিনা সহ পুলিশের একটি বিশাল টিম চোর আটক করতে মাঠে নামে৷ ধর্মনগর দুর্গাপুর এলাকার পৃথক দুটি স্থান থেকে এক চোর সহ এক নেশা কারবারিকে আটক করে পুলিশ৷ ধৃতরা হলও নাজির উদ্দিন ও প্রসেঞ্জিত দাস তাদের দুইজনের বাড়ি দুর্গাপুরে বলে জানিয়েছেন পুলিশ সুপার৷ তিনি জানিয়েছেন, ধর্মনগরে চুরির ঘটনা বন্ধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ৷ চোর ধরার এই উদ্যোগে পুলিশকে সহযোগিতা করছেন স্থানীয় মানুষ৷ নাজির উদ্দিনের কাছ থেকে গ্যাস সিলিন্ডার, এলইডি টিভি, জলের মোটর, গ্যাস কাটার, ই-রিকশার চার্জার ইত্যাদি পাওয়া গেছে এবং প্রসেঞ্জিত দাসের ই-রিকশা থেকে দুইশ দশ কৌটা হেরোহিন সহ দুই হাজার খালি কৌটা পাওয়া গেছে৷ তাদের থেকে এগারোটি মোবাইল, নগদ অর্থ উদ্ধার হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top