News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০০ শতাংশ দিব্যাঙ্গজন হয়েও বঞ্চিত যুবককে আনা হল ভাতার আওতায়
Image

১০০ শতাংশ দিব্যাঙ্গজন হয়েও বঞ্চিত যুবককে আনা হল ভাতার আওতায়


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ ১০০ শতাংশ দিব্যাঙ্গজন হয়েও ভাতা থেকে বঞ্চিত ছিল ১২ বছরের নাবালক৷ এই খবর নজরে পড়তেই আধিকারিকদের বিষয়টি দেখার নির্দেশ দেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়৷ ১০ দিনের মধ্যেই নাবালকের ভাতার অনুমোদন দেয় দপ্তর৷ ১০০ শতাংশ দিব্যাঙ্গজন হয়েও ভাতা থেকে বঞ্চিত ছিল ১২ বছরের নাবালক৷ জিরানিয়া মহকুমার খুমুলুং বাসীকোবরা পাড়ার বাসিন্দা নাবালক৷সামাজিক ভাতা থেকে দিব্যাঙ্গ শিশু বঞ্চিত হওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রচার হয়৷ এই খবর নজরে পড়তেই আধিকারিকদের বিষয়টি দেখার নির্দেশ দেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়৷ ১০ দিনের মধ্যেই নাবালকের ভাতার অনুমোদন দেয় দপ্তর৷ বৃহস্পতিবার সেই নাবালকের বাড়িতে যান মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ আধিকারিকরা৷ মন্ত্রী নাবালকের পরিবারের হাতে ভাতার কাগজ তুলে দেন৷ পাশাপাশি মন্ত্রী জানান, দিব্যাঙ্গ শিশুর আরেক ভাইয়ের লেখাপড়ার সুবিধার জন্য আগরতলা কোন হোস্টেলে নিয়ে আসার ব্যবস্থা করা হবে৷  সমাজ কল্যাণ দপ্তর থেকে এই সাহায্য পেয়ে খুশি শিশুর পরিবারের লোকজন৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top