আগরতলা, ১১ মে (হি. স.) : ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির সাথে বাড়ছে সুস্থতাও। গত ২৪ ঘন্টায় ১১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। অন্যদিকে, নয় জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ১.০৪ শতাংশ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৩।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৮ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৮৬১ জন মোট ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ১.০৪ শতাংশ। এদিকে, ১১ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪৩ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭১০১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৩ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী এবং উত্তর ত্রিপুরা জেলায় ২ জন করে এবং খোয়াই জেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি চার জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির সাথে বাড়ছে সুস্থতাও, আক্রান্ত আরও ৯, সুস্থ ১১, সক্রিয় রোগী ৪৩
Tags:
Releated Posts
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…
















