News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় নারকীয় ঘটনা, গণধর্ষণের শিকার কলেজ পড়ুয়া ছাত্রী, ধৃত যুবকের পাঁচদিনের পুলিশ রিমান্ডে, আটক আরও এক
Image

ত্রিপুরায় নারকীয় ঘটনা, গণধর্ষণের শিকার কলেজ পড়ুয়া ছাত্রী, ধৃত যুবকের পাঁচদিনের পুলিশ রিমান্ডে, আটক আরও এক

আগরতলা, ১১ মে (হি. স.) : চরম নারকীয় ঘটনার সাক্ষী রইল শহর আগরতলা। পূর্ব পরিচিতির সুযোগে কলেজ পড়ুয়া ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। পরিস্থিতির দাবি, তাঁর সাথে অমানবিক অত্যাচার হয়েছে। কারণ, হাসপাতালে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি শিউরে উঠছিলেন। ঠিকভাবে কথা বলতে পারছিলেন না। অনেক কষ্টে মূল অভিযুক্ত গৌতম শর্মার নাম মুখে আনতে পেরেছেন তিনি। পুলিশ ওই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করে আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠিয়েছে। আরও একজনকে আটক করেছে। সদর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের তরফে ভারতীয় দন্ডবিধি ৩৭৬ ধারায় মামলা রুজু করেছিল। আজ আদালতে ৩৭৬ডি এবং ৩২৮ ধারা অতিরিক্ত যুক্ত করার আবেদন জানানো হয়েছে। সাথে ধৃতের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। মুখ্য বিচারবিভাগীয় আদালত পুলিশের ওই আবেদন মঞ্জুর করেছে।  


গত সোমবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন ওই নির্যাতিতা ছাত্রী। তাঁকে রাত ১২টা নাগাদ আমতলী বাইপাস এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নির্যাতিতার মা জানিয়েছেন, কলেজ থেকে বেরিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু, অনেকটা সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় সকলে মিলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করি। কোথাও খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্ত হয়েছিলাম। কিন্তু, পুলিশ আমাদের অপেক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিল। শেষে রাত প্রায় ১২টা নাগাদ আমতলী বাইপাস এলাকায় তাঁকে খুঁজে পাওয়া গেছে। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। এরপরই তাঁকে জি বি হাসপাতালে ভর্তি করেছি, বলেন তিনি। সাথে তিনি বলেন, মেয়েকে দেখে তাঁকে বাঁচানো যাবে বলে মনে হচ্ছিল না। কারণ, কাউকেই চিনতে পারছিল না। ঠিকভাবে কথাও বলতে পারছিল না। এদিকে, নির্যাতিতা ছাত্রী মূল অভিযুক্তকে পূর্ব পরিচিত বলে বয়ান দিয়েছে। তাঁর দিদির সাথে পরিচয়ের সুত্রে তাঁদের মধ্যে পরিচিতি বলে তিনি জানিয়েছেন।


সদর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত জানিয়েছেন, সোমবার গভীর রাতে ওই ছাত্রীকে উদ্ধার করার পর মঙ্গলবার ভোরে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে জি বি হাসপাতালে ভর্তি করেছে। বুধবার বিকেলে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। তাতে, অভিযুক্ত গৌতম শর্মার(২৪) নাম উল্লেখ করেছে নির্যাতিতার পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহেশখলা এলাকা থেকে গৌতম শর্মা-কে গতকাল রাতেই গ্রেফতার করেছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, ওই মামলায় ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩৭৬ডি এবং ৩২৮ ধারা অতিরিক্ত যুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, ওই ঘটনার সাথে যুক্ত সন্দেহে আরও এক যুবককে মহেশখলা এলাকা থেকে আটক করা হয়েছে।


তিনি জানান, আদালত অভিযুক্তের পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। শুধু তাই নয়, অতিরিক্ত দুইটি ধারা যুক্ত করার অনুমতি দিয়েছে। তাঁর দাবি, ওই ঘটনার সাথে যুক্ত সকলকেই পুলিশের জালে তোলা সম্ভব হবে।

Releated Posts

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top