News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচরের কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির
Image

শিলচরের কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির

শিলচর (অসম), ১১ মে (হি.স.) : শিলচরের কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত যাবজ্জীবন দুই কয়েদি। এ খবর চাউর হতেই সাধারণ ও পুলিশ প্রশাসনের পাশাপাশি গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতক দুই কয়েদিকে খুঁজে বের করতে কালোঘাম ছুটিয়েছে পুলিশ। খবর পেয়ে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন সপার্ষদ জেলাশাসক রোহনকুমার ঝা এবং পুলিশ সুপার নোমাল মাহাতো।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, গতকাল রাতে কারাগারের ১০ নম্বর ওয়ার্ড থেকে হিফজুর রহমান ও দীপ নুনিয়া নামের দুই বন্দি পালিয়েছে। পলাতক দুজন খুনের আসামি। আদালতের বিচারে তাদের যাবজ্জীবন সাজা হয়। পলাতক দুই কয়েদির বিরুদ্ধে ফের মামলা রুজু করে তাদের গ্রেফতার করতে জেলাজুড়ে পুলিশ তালাশি-অভিযান চালিয়েছে বলে জানান পুলিশ সুপার মাহাতো। তিনি জানান, কাছাড় জেলার সব সীমান্তে নাকা পয়েন্ট গড়ে সব থানা ও পুলিশ ফাঁড়িকে সতর্ক করা হয়েছে।
পুলিশ সুপার জানান, হিফজুর ও দীপ হত্যাকাণ্ডের অভিযোগে কারাগারে বন্দি ছিল। হিফজুর ও দীপককে পৃথক পৃথক দুটি খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। দুজনই কুখ্যাত অপরাধী। বদরপুরে সংগঠিত এক খুনের অভিযুক্ত হিফজুর এবং শিলচরের মেহেরপুরে সংগঠিত অপর এক হত্যা মামলার অভিযুক্ত দীপক নুনিয়া। বিচার প্রক্রিয়ায় দুজনের যাবজ্জীবন সাজা হয়।

এদিকে সাজাপ্রাপ্ত দুই কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। কেন্দ্রীয় কারাগারের দশ নম্বর ওয়ার্ড থেকে দুই কয়েদির ফেরার সংক্রান্ত ঘটনার তদন্ত করছেন খোদ পুলিশ সুপার নোমাল মাহাতো।
অন্যদিকে, শিলচরের কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ অবস্থা খতিয়ে দেখতে তৎক্ষণাৎ জেল পরিদর্শনে ছুটে যান কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা। তিনি কারাগারের ভিতরে গিয়ে অন্য বন্দিদের সঙ্গে কথা বলেছেন। খোঁজখবর নিয়েছেন দশ এবং অন্য সেলের সুরক্ষা ইত্যাদি যাবতীয় বিষয়ের।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top