News Flash

  • Home
  • প্রধান খবর
  • দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশের পরই সরব দেবশ্রী চৌধুরী
Image

দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশের পরই সরব দেবশ্রী চৌধুরী

রায়গঞ্জ, ১০ মে (হি. স.) : দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিতেই রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে তুলোধনা করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

বুধবার দলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবশ্রী বলেন, ‘ওই বিদ্যালয়ে উর্দু ছাত্রের সংখ্যা প্রায় নেই বললেই চলে। সেখানে বাংলার শিক্ষক দরকার হলেও উর্দু শিক্ষক পাঠানো হয়েছিল। স্বাভাবিকভাবেই বচসা শুরু হয়। তখনই পুলিশ রাজেশ-তাপসের ওপর গুলি চালায়। গুলিতে জখম রাজেশ-তাপসকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেশকিছু জেহাদি ওই দুজনকে মারধর করে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমস্ত ঘটনা অস্বীকার করে এবং তাদের পরিবারের পাশে একবারের জন্যও দাঁড়ায়নি।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা নিজে ওই বিষয়টি দেখেন এবং যথাযথ তদন্ত করে রাজেশ-তাপসের হত্যায় দোষীদের শাস্তি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। ২০১৯ সালে দেবশ্রী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পর রাজেশ-তাপসের কবরের মাটির তিলক কেটে তাদের সুবিচার দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। এদিন দেবশ্রী বলেন, ‘বিজেপি যা বলে তাই করে। আমরা মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করি। রাজনীতি করে পেট ভরানোর জন্য দেবশ্রী চৌধুরী রাজনীতি করে না।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। যার জেরে পুলিশের গুলিতে স্কুলেরই দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকার প্রাণ হারান বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই এদিন জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সঙ্গে তাঁর নির্দেশ, দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হবে কিনা সেটাও এনআইএ সিদ্ধান্ত নেবে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top