News Flash

Image

করিমগঞ্জের রাহাতপুরে নদীর জলে ডুবে মৃত্যু যুবকের

করিমগঞ্জ (অসম), ১০ মে (হি.স.) : মামার বাড়িতে ঘুরতে এসে লঙ্গাই নদীর জলে ডুবে মৃত্যু হলো যুবকের । ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ বুধবার করিমগঞ্জের রাহাতপুরে । মৃত যুবকের নাম মিসবাহ আহমেদ । মূলতঃ দক্ষিণ করিমগঞ্জের ডাউয়াকুড়ির বাসিন্দা হলে দীর্ঘদিন তারা দীর্ঘদিন থেকে কোহিমায় থাকতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, আজ বিকালে লঙ্গাই নদী থেকে লাশ উদ্ধার হয় তার । নদীর জলে সাঁতার কেটে স্নান করে গেলে দুর্ঘটনাটি ঘটে । স্নান থেকে বাড়ি ফিরে না আসায় বিকালের দিকে শুরু হয় খোঁজাখুঁজি । এরপর নদীর জল থেকে তার লাশ উদ্ধার করা হয় । এরপর ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় করিমগঞ্জের সিভিল হাসপাতালে । ঘটনায় শোকের ছায়া পরিচিত মহলে । মৃতের পরিবারকে এককালীন সরকারী আর্থিক সাহায্যের দাবি উঠেছে ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top