News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিবিএসই দশম, দ্বাদশের ফল নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় বিভ্রান্তি
Image

সিবিএসই দশম, দ্বাদশের ফল নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় বিভ্রান্তি

কলকাতা, ১০ মে (হি. স.) : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র অধীন স্কুলগুলিতে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশের দিন নিয়ে বুধবার একপ্রস্থ বিভ্রান্তি দেখা দেয়। সমাজমাধ্যমে ওই ফলপ্রকাশের দিন ঘোষণা করে ভুয়ো খবর ছড়ায়। পরে সিবিএসই-র তরফে খবরটিকে ভুয়ো বলে জানানো হয়।

বুধবার খবর ছড়ায়, সিবিএসই বোর্ড দশম এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করবে ১১ মে, বৃহস্পতিবার। সেই দিন জানিয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিভিন্ন হোয়াটস্‌অ্যাপ গ্রুপে একটি চিঠি ছড়িয়ে পড়ে। চিঠিতে বোর্ডের ডিরেক্টর জোসেফ এমানুয়েলের নকল স্বাক্ষরও ছিল বলে দাবি। স্বভাবতই চিঠিটিকে সত্যি ভেবেছিলেন সকলে। আচমকা এই ঘোষণায় বিভ্রান্তি ছড়ায়।

পরে সিবিএসই-র তরফে নিশ্চিত করা হয়, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়ো। তাদের অফিশিয়াল ওয়েবসাইটেও এমন কোনও চিঠি প্রকাশ করা হয়নি। সিবিএসই দশম ও দ্বাদশের ফল প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে ঠিকই, তবে বৃহস্পতিবার তা হচ্ছে না।

তবে শীঘ্রই সিবিএসই বোর্ড ফল প্রকাশ করতে চলেছে, জানা গিয়েছে সূত্র মারফত। হয়তো চলতি সপ্তাহের মধ্যেই দশম এবং দ্বাদশের ফল প্রকাশ করবে সিবিএসই।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top