News Flash

  • Home
  • খেলা
  • আইসিসির আয়ের ৪০ শতাংশ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড
Image

আইসিসির আয়ের ৪০ শতাংশ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড

দুবাই, ১০ মে (হি.স.) : ২০২৪-২৭ সালের আইসিসির রাজস্ব থেকে আয় হওয়া ৪০ শতাংশ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই।

বিসিসিআই আগামী চার বছরে প্রতি বছর প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে, যা আইসিসির বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের ৩৮.৫ শতাংশ।

দ্বিতীয় উপার্জনকারী বোর্ড হচ্ছে ইসিবি। আইসিসির আয়ের ৪১.৩৩ মিলিয়ন ডলার বা ৬.৮৯ শতাংশ উপার্জন করবে তারা। ইসিবির পরেই আছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের আয় আইসিসির আয়ের ৬.২৫ শতাংশ বা ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে আইসিসি থেকে আগামী চার বছরে আফগানিস্তানের আয় হবে ২.৮০ বা ১৬.৮২ মিলিয়ন ডলার। বাংলাদেশের আয় হবে ৪.৪৬ শতাংশ বা ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার। আয়ারল্যান্ডের আয় হবে ৩.০ শতাংশ বা ১৮.০৪ মিলিয়ন মার্কিন ডলার। নিউজিল্যান্ডের আয় হবে ৪.৭৫ শতাংশ বা ২৮.৩৮ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের আয় হবে ৫.৭৫ শতাংশ বা ৩৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ আফ্রিকার আয় হবে ৪.৩৭ বা ২৬.২৪ মিলিয়ন মার্কিন ডলার। শ্রীলঙ্কার আয় হবে ৪.৫২ বা ২৭.১২ মিলিয়ন মার্কিন ডলার।

ওয়েস্ট ইন্ডিজের আয় হবে ৪.৫৮ বা ২৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার। জিম্বাবুয়ের আয় হবে ২.৯৪ বা ১৭.৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

এর মধ্যে আইসিসি ৩.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে মিডিয়া স্বত্ব বিক্রি থেকে। আর আইসিসি তাদের মিডিয়া স্বত্ব ভারতীয় বাজারসহ বিশ্বব্যাপী পাঁচটি অঞ্চলে বিক্রি করেছে৷ এই অর্থের বিশাল অংশ এসেছে ভারতীয় বাজারে স্বত্ব বিক্রি থেকে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top