News Flash

  • Home
  • দিনের খবর
  • চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়ায় ভাঙচুর নার্সিংহোম
Image

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়ায় ভাঙচুর নার্সিংহোম

হাওড়া, ১০ মে (হি. স.) : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরের হাটালে এক বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর। ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার মিনতি পাঁজা নামে বছর পঁয়তাল্লিশের এক রোগীকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই রোগীর টিউমার হয়েছিল। তা অপারেশন করানো হয়। অভিযোগ, ওই নার্সিংহোমে অপারেশনের পর তাঁর অবস্থার অবনতি হয়। বিকালে নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে। এসএসকেএম হাসপাতালে ভর্তির পরই রাতে মৃত্যু হয় ওই রোগীর। মৃত্যুর খবর চাউর হতেই রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা ওই নার্সিংহোমে চড়াও হন। ব্যাপক ভাঙচুর চালানো হয়। কম্পিউটার, টেবিল, চেয়ার, চিকিৎসার যন্ত্রপাতি এবং বাইকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে মিনতির। বুধবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামে। এরপর গ্রামবাসীরা ফের মৃতদেহ নিয়ে নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ করা হয় হাওড়া আমতা রোড। তাঁদের দাবি, অবিলম্বে এই নার্সিংহোমকে বন্ধ করে দিতে হবে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছেন।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top