News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিম্নচাপ পরিণত গভীর নিম্নচাপে, শক্তি সঞ্চয় করে এবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অপেক্ষা
Image

নিম্নচাপ পরিণত গভীর নিম্নচাপে, শক্তি সঞ্চয় করে এবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অপেক্ষা

কলকাতা, ১০ মে (হি.স.) : পূর্বাভাস মতোই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। এবার শক্তি বাড়িয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। বুধবার আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালের পর আরও শক্তি সঞ্চয় করতে পারে ঘূর্ণিঝড় মোকা। এর পর একই জায়গায় অবস্থান করে সন্ধ্যার মধ্যে তা আরও বলবৃদ্ধি করে পরিণত হবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। এই মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রে লাল সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের বলা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে ইতিমধ্যেই চলে গিয়েছেন, তাঁরা যেন বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপকূলে ফিরে আসেন।

শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলের কাছাকাছি মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকেই সমুদ্রে তৈরি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ গতিপথ পরিবর্তন করতে পারে। সে ক্ষেত্রে ১৪ মে অর্থাৎ রবিবার বাংলাদেশের কক্সবাজার এলাকা এবং মায়ানমারের কাউকপু এলাকার কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top