News Flash

  • Home
  • বিদেশ
  • নাৎসিদের মত রুশ বাহিনী পরাজিত হবে: জেলেনস্কি
Image

নাৎসিদের মত রুশ বাহিনী পরাজিত হবে: জেলেনস্কি


কিয়েভ, ৯ মে (হি. স.) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১৯৪৫ সালে জার্মান নাৎসিরা যেভাবে পরাজিত হয়েছিল, ঠিক একইভাবে ইউক্রেনে রুশ বাহিনী পরাজিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই কথা বলেন।

রাশিয়ার বিজয় দিবসের একদিন আগে কিয়েভে এক স্মৃতিসৌধের সামনে ভিডিওটি রেকর্ড করা হয়। জেলেনস্কি ভিডিওতে বলেন, আধুনিক রাশিয়ার ফিরিয়ে আনা সব পুরোনো অশুভ কাজ নাৎসিবাদের মতোই পরাজিত হবে। আমরা তখন যেভাবে অশুভ কর্মকাণ্ডকে একত্রে ধ্বংস করেছিলাম, এখন সেই রকম অশুভ কর্মকাণ্ডকে ধ্বংস করছি।

রাশিয়া আজ বিজয় দিবস উদযাপন করছে। অন্যদিকে পশ্চিমা অনেক দেশই ইউরোপ দিবস উদযাপন করছে। দিবসটিকে ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ডিক্রিতে সই করেছেন। পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ডিক্রিটি।

রাশিয়া যখন বিজয় দিবস উদযাপন করছে, ঠিক তখনই ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইউক্রেন বলছে, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

Releated Posts

হাইকোর্টে জামিনের পরও প্রাক্তন সাংসদ সেজুতির গ্রেপ্তার, আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১৯ জুন (আইএএনএস) : হাইকোর্ট থেকে তিনটি পৃথক মামলায় জামিন পাওয়ার পরও আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মানবাধিকার সংগঠনের

ঢাকা, ১৯ জুন (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহ করা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): দীর্ঘ তিন মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কোভিডের উৎস নিয়ে নতুন বিতর্ক, ফাউচির বিরুদ্ধে নথি প্রকাশ করলেন তুলসি গ্যাবার্ড

ওয়াশিংটন, ১৯ জুন (আইএএনএস) : কোভিড-১৯ মহামারির উৎস নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে নতুন করে উসকে দিয়ে একগুচ্ছ গোপন নথি…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top