News Flash

Image

বাঁকুড়ায় পালিত হল রবীন্দ্রজয়ন্তী

বাঁকুড়া, ৯ মে (হি. স.) : বাঁকুড়ায় শ্রদ্ধার সাথে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবস। রবীন্দ্র স্মৃতি বিজড়িত বর্তমানে জেলাশাসকের বাংলো হিল হাউসে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা শাসক কে রাধিকা আইয়ার রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

১৯৪০ সালের ১মার্চ কবিগুরু বাঁকুড়ায় আসেন।সেই সময় তিনি হিল হাউসে রাত্রিযাপন করেন। বাঁকুড়া রবীন্দ্র ভবনে এদিন সকালে এক অনুষ্ঠানে র আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, পৌরপ্রধান অলকাসেন মজুমদার উপস্থিত ছিলেন।আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বাঁকুড়া সংশোধনাগারে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয়।বাঁকুড়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংশোধনাগারের কয়েদিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাচানতলা মোড়ের সন্নিকটে হরিশংকর বাবু লেনের সম্মুখে এদিন সকালে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top