News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্লাব ক্রিকেট জমজমাট সেমিফাইনালে দেবার্পিত একাডেমি
Image

অমরপুরে ক্লাব ক্রিকেট জমজমাট সেমিফাইনালে দেবার্পিত একাডেমি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।।সেমিফাইনালে উঠলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। দেবোত্তম ঘোষের ঝড়ো ব্যাটিংয়ে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্টিত ম্যাচে দেবার্পিত ক্রিকেট আকাদেমি   উইকেটে পরাজিত করে বামপুর প্লে সেন্টারকে। বামপুর প্লে সেন্টারের গড়া ১১৩ রানের জবাবে দেবার্পিত ক্রিকেট আকাদেমি  ১৩.‌৩ ওভারে ৩  উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের দেবোত্তম ঘোষ প্রথমে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অর্ধশতরান করেন। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমির বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে তেমনভাবে মাথা তুলে দাড়াতে পারেনি বামপুর প্লে সেন্টারের ব্যাটসম্যান-‌রা। দল ২২.‌৫ ওভার ব্যাট করে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে দেবজিৎ পাল ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, সৈকত দাস ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, ঝুটন দাস ১১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অনিষ দাস ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে অর্জুন সূত্রধর (‌৩/‌১৬), গোপাল দাশগুপ্ত (‌৩/‌৩০) এবং রতন জমাতিয়া (‌২/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ১৩.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দেলর পক্ষে দেবোত্তম ঘোষ ৩০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, রাহুল সরকার ১৮ বল খেলে ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ (‌অপ:‌)‌ এবং সুবিমল নাথ ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ‌‌‌‌২৫ রান করেন। ‌

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top