News Flash

  • Home
  • দেশ
  • ভুবনেশ্বরে নবীন সকাশে নীতীশ, দুই নেতা বললেন আমাদের পরিচিত বন্ধুত্ব
Image

ভুবনেশ্বরে নবীন সকাশে নীতীশ, দুই নেতা বললেন আমাদের পরিচিত বন্ধুত্ব

ভুবনেশ্বর, ৯ মে (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী ঐক্য মজবুত করতে বদ্ধপরিকর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। সেই লক্ষ্যে মঙ্গলবার ওডিশার রাজধানী ভুবনেশ্বরে গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন নীতীশ কুমার। যদিও, শোনা যাচ্ছে এদিন নীতীশ ও নবীনের মধ্যে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। পুরীতে বিহার ভবনের জন্য জমি দেওয়ার কথা জানিয়েছেন নবীন।

নবীন পট্টনায়েক বলেছেন, “জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। আমি আনন্দিত যে নীতীশজি ভুবনেশ্বরে এসেছেন। যখন থেকে আমরা অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কাজ করেছি তখন থেকেই আমরা পুরনো বন্ধু এবং সহকর্মী। পুরীতে দেড় একর জমির জন্য আমাদের আলোচনা হয়েছে। ভগবান জগন্নাথের দর্শনে পুরীতে আসা পর্যটকদের জন্য বিহার ভবন নির্মাণের জন্য বিহার সরকারকে বিনামূল্যে জমি দেওয়া হবে।” পট্টনায়কের মতে, তিনি এবং নীতীশ উভয়ের মধ্যেই অনেক পুরনো বন্ধুত্ব রয়েছে এবং আজ কোনও জোট নিয়ে আলোচনা হয়নি তাঁদের মধ্যে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “বিজু বাবু এবং নবীন জির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। কোভিডের কারণে আমরা দেখা করতে পারিনি। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে এবং কোনও রাজনীতি নিয়ে আলোচনার প্রয়োজন নেই।”

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top