News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫ দিন ব্যাপী “জন সংঘর্ষ যাত্রা”-র ঘোষণা পাইলটের, কংগ্রেস নেতা বললেন এই যাত্রা দুর্নীতির বিরুদ্ধে
Image

৫ দিন ব্যাপী “জন সংঘর্ষ যাত্রা”-র ঘোষণা পাইলটের, কংগ্রেস নেতা বললেন এই যাত্রা দুর্নীতির বিরুদ্ধে

জয়পুর, ৯ মে (হি.স.) : দুর্নীতির বিরুদ্ধে ৫ দিন ব্যাপী “জন সংঘর্ষ যাত্রা”-র ঘোষণা করলেন রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলট। মঙ্গলবার জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছেন, আগামী ১১ মে আজমের থেকে জয়পুরের দিকে ৫ দিন ব্যাপী জন সংঘর্ষ পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি আমি। এই পদযাত্রা দুর্নীতির বিরুদ্ধে। আমি মনে করি, সঠিক সিদ্ধান্ত তখনই নেওয়া হয় যখন জনগণের সমর্থন থাকে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ও দলীয় নেতা অশোক গেহলটের তীব্র সমালোচনা করে সচিন পাইলট বলেছেন, এই প্রথমবার আমি এমন কাউকে দেখছি, যিনি নিজের দলের বিধায়ক ও সাংসদদের সমালোচনা করছেন।বিজেপি নেতাদের প্রশংসা করছেন এবং কংগ্রেস নেতাদের অসম্মান করছেন, এটা আমার বোধগম্যতার বাইরে। গেহলটকে আক্রমণ করে সচিন পাইলট আরও বলেছেন, ঢোলপুরে অশোক গেহলটের বক্তৃতা শুনে মনে হচ্ছে তাঁর নেত্রী সোনিয়া গান্ধী নন, বসুন্ধরা রাজে সিন্ধিয়া। আমি এখন বুঝতে পেরেছি কেন মুখ্যমন্ত্রী (অশোক গেহলট) দুর্নীতির বিরুদ্ধে কাজ করেননি।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026

আহমেদাবাদে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অমিত শাহের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আহমেদাবাদের প্রহ্লাদনগর গার্ডেনে আয়োজিত এক গণ-যোগাভ্যাস কর্মসূচিতে কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 21, 2026

তেলঙ্গানায় চলন্ত বৈদ্যুতিক বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪১ যাত্রী

হায়দরাবাদ, ২১ জুন (আইএএনএস): তেলঙ্গানার করিমনগর জেলায় একটি বৈদ্যুতিক বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top