News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের খারগোনে ব্রিজ থেকে নীচে পড়ল বাস; মৃত্যু ১৫ জনের, আহত কমপক্ষে ২৫ জন
Image

মধ্যপ্রদেশের খারগোনে ব্রিজ থেকে নীচে পড়ল বাস; মৃত্যু ১৫ জনের, আহত কমপক্ষে ২৫ জন

খারগোনে, ৯ মে (হি.স.): মধ্যপ্রদেশের খারগোনে জেলায় সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ২৫ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে, বাসটি শ্রীখণ্ডি থেকে ইন্দোর যাচ্ছিল। সেই সময় ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাড় নদীর ওপরের সেতু থেকে নীচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চালক, কন্ডাক্টর ও ক্লিনার রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও খারগোন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, এমএসটি হিরামনি ট্রাভেলসের এমপি ১০পি ৭৭৫৫ বাসটি যাত্রীতে ভর্তি ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসপি, কালেক্টর ও বিধায়কও। খারগোনের এসপি ধরম বীর সিং বলেছেন, আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।

মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য

মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। বাস দুর্ঘটনায় যারা সামান্য আহত হয়েছেন তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top